“মাটির ভয়ে রাজ্য হবে মাটি”- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: 'মাটির ভয়ে রাজ্য হবে মাটি'- রাজার এ কথার কারণ হলো রাজা ঘরে বসে থাকলে রাজ্যের সব কাজকর্ম স্থবির হয়ে পড়বে। 'জুতা-আবিষ্কার' কবিতায় পায়ে ধুলা লাগায় রাজা ভীষণ বিরক্ত হন। রাজার পায়ে যাতে ধুলা না লাগে সেই ব্যবস্থা করতে তিনি অমাত্যদের নির্দেশ দেন। রাজার নির্দেশমতো রাজ্যের মন্ত্রী, পণ্ডিত, জ্ঞানী সবাই এ বিষয়ে ভাবতে শুরু করে। এক পর্যায়ে রাজাকে ধুলার মধ্যে পা না রাখার পরামর্শ দেওয়া হলো। পায়ে ধুলা লাগার ভয়ে ঘরে বসে থাকলে তো তার রাজ্যের সব কাজকর্ম মাটি হয়ে যাবে। এ বিষয়টি বোঝাতেই রাজা প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“মাটির ভয়ে রাজ্য হবে মাটি”- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর