উদ্দীপকের মেয়েটি 'জুতা-আবিষ্কার' কবিতার যে চরিত্রের প্রতিনিধিত্ব করে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের মেয়েটি 'জুতা-আবিষ্কার' কবিতার চামার কুলপতি চরিত্রের প্রতিনিধিত্ব করে। সঠিক কাজের মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব। কারণ পরিকল্পনা মতো কাজ করলে অল্প সময়ে সফলতা আসে। না হলে অনেক জটিলতা দেখা দেয়। উদ্দীপকে খাবার কিনতে গিয়ে ভ্রমণকারীদের সমস্যায় পড়ার কথা বলা হয়েছে। ভ্রমণকারীদের সেই সমস্যার সমাধান করে একটি বুদ্ধিমতী মেয়ে। সে একটি পাত্রে বাটখারা রেখে পানিতে ভাসায়। পাত্রটি যে পর্যন্ত ডুবে যায় সেখানে দাগ কেটে রাখে। তারপর বাটখারা তুলে সেই দাগ পর্যন্ত খাবার মেপে দেওয়ার ব্যবস্থা করে। 'জুতা-আবিষ্কার' কবিতায়ও চামার কুলপতি গোটা রাজ্য চামড়া দিয়ে মোড়ানোর পরিবর্তে কেবল রাজার পা চামড়া দিয়ে মুড়িয়ে রাজার পায়ে ধুলা লাগার সমস্যার সমাধান করে। চামার কুলপতির সঠিক সিদ্ধান্ত ও বুদ্ধিমত্তা উদ্দীপকের মেয়েটির মধ্যেও প্রতিফলিত হয়েছে। এভাবে উদ্দীপকের মেয়েটি আলোচ্য কবিতার চামার কুলপতির প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের মেয়েটি 'জুতা-আবিষ্কার' কবিতার যে চরিত্রের প্রতিনিধিত্ব কর…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর