উদ্দীপকে উল্লিখিত দুর্যোগময় অবস্থা 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে পরিস্থিতিকে নির্দেশ করে তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দুর্যোগময় অবস্থা 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধের ভয়াবহ পরিস্থিতিকে নির্দেশ করে। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। কিন্তু মাঝে মাঝে মানুষের এই অধিকার খর্ব হয়। মানুষ তখন প্রতিবাদী হয়ে ওঠে। মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকে মানুষ সংগ্রামে লিপ্ত হয়। উদ্দীপকে দুর্যোগময় অবস্থার কথা বলা হয়েছে। যেখানে অভিযাত্রিকদের ওপর নানা রকম ঝড়-তুফান-দুর্যোগ নেমে আসে। ঝড়ে, বর্ষায়, বৈশাখী দিনে বিপর্যস্ত হয় তাদের জীবন। তবু তারা থেমে থাকে না, হার মানে না। নির্ভীকভাবে মুক্ত পথের সন্ধান করে নেয়। অন্যদিকে 'কাকতাড়ুয়া' উপন্যাসে দেখা যায় মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী বুধাদের গ্রাম আক্রমণ করে। জ্বালিয়ে, পুড়িয়ে, গুলি করে গ্রামের সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করে। সেই দুর্যোগময় অবস্থায় বুধা, আলি, মিঠু ও শাহাবুদ্দিনের মতো মুক্তিযোদ্ধারা থেমে থাকে না। গেরিলা যুদ্ধের মাধ্যমে তারা মুক্তির পথ খুঁজে নেয়। তাই বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত দুর্যোগময় অবস্থা আলোচ্য উপন্যাসের মুক্তিযুদ্ধের ভয়াবহ পরিস্থিতিকে নির্দেশ করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুর্যোগময় অবস্থা 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে পরিস্…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর