উদ্দীপকের রাজাকাররা 'কাকতাড়ুয়া' উপন্যাসের যাদের সাথে সাদৃশ্যপূর্ণ তাদের সম্পর্কে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের রাজাকাররা 'কাকতাড়ুয়া' উপন্যাসের রাজাকার কমান্ডার, কুদ্দুস রাজাকার, মতিউর ও শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির সাথে সঙ্গে সাদৃশ্যপূর্ণ। স্বাধীনতা লাভ করার অধিকার মানুষের জন্মগত। স্বাধীনতা অর্জনের জন্য মানুষকে ত্যাগ ও সংগ্রাম করতে হয়। কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে যারা দেশের স্বাধীনতা চায় না। তারা নীচ ও স্বার্থপর। উদ্দীপকে যে রাজাকারদের কথা বলা হয়েছে তারা বেইমান, নীচ ও দেশদ্রোহী। তারা পাকিস্তানি সেনাদের কাছে মুক্তিযোদ্ধাদের অবস্থান জানিয়ে দেয়। তাদের সহায়তায় পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদের ঘিরে ফেলে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের রাজাকারদের ও আহাদ মুন্সির কর্মকাণ্ডে এই বিষয়টি প্রকাশ পায়। তারা পাকিস্তানি সেনাদের সহায়তা করার জন্য শান্তি কমিটি গঠন করে। আহাদ মুন্সি যার চেয়ারম্যান। তাদের খাদ্য জোগান দেওয়া, মুক্তিযোদ্ধাদের খবর জানিয়ে দেওয়াই তাদের কাজ। তাই বলা যায় যে, মানসিকতা ও কর্মকাণ্ডের দিক থেকে উদ্দীপকের রাজাকাররা আলোচ্য উপন্যাসের রাজাকার কমান্ডার, রাজাকার কুদ্দুস, মতিউর ও শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের রাজাকাররা 'কাকতাড়ুয়া' উপন্যাসের যাদের সাথে সাদৃশ্যপূর্ণ…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর