““কাকতাড়ুয়া' উপন্যাসের বুধাই যেন উদ্দীপকের হার না মানা পথিক”- মন্তব্যটির যৌক্তিকতা বিচার কর।
উত্তর: ““কাকতাড়ুয়া' উপন্যাসের বুধাই যেন উদ্দীপকের হার না মানা পথিক।”- মন্তব্যটি যথার্থ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কিশোররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা কখনো সম্মুখ সমরে, কখনো গেরিলা যুদ্ধে অবতীর্ণ হয়। তারা সাহস ও দেশপ্রেমের নজির স্থাপন করে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা কিশোর মুক্তিযোদ্ধা। ভয়হীন বুধা স্বাধীন মাতৃভূমির প্রত্যাশায় মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে। মুক্তির জন্য সে জীবনের ভয় না করে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে গিয়ে রেকি করে আসে। মাটি কাটার নামে বাঙ্কারে মাইন পুঁতে ধ্বংস করে দেয় পাকিস্তানি সেনাদের। উদ্দীপকেও দেখা যায়, দুর্যোগের দিনে অভিযাত্রিক তরুণ প্রাণ হার মানে না। শত ঝড়-তুফানে সন্ধান করে চলে অন্য পথের। যে পথ মুক্তির, সেই পথই তার লক্ষ্য। উদ্দীপকের হার না মানা পথিক ও 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা উভয়েই সাহসী, ভয়হীন। উভয়ের মধ্যেই রয়েছে মুক্তির প্রত্যাশা। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
““কাকতাড়ুয়া' উপন্যাসের বুধাই যেন উদ্দীপকের হার না মানা পথিক”- মন্…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর