'আশা' কবিতায় কবি কোথায় হারিয়ে যেতে চান?
উত্তর: সাধারণ মানুষের চিন্তাবিহীন জগতে কান্না-হাসির অন্তরালে কবি হারিয়ে যেতে চান। 'আশা' কবিতায় কবি সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার প্রত্যাশা করেছেন। দিনমজুর, শ্রমজীবী সাধারণ মানুষেরা যা রোজগার করে তা দিয়ে কোনো রকমে খেয়ে-পরে বেঁচে থাকে। তারা সম্পদ বাড়ানোর চিন্তায় ঘুম হারাম করে না, সোনা-রুপার পাহাড়ও বানাতে চায় না। এসব ভাবনা থেকে দূরে থাকে বলে তারা ভালো থাকে এবং সুখে দিন কাটায়। তাই কবি এসব মানুষের মাঝে হারিয়ে যেতে চান। তাদের সুখ-দুঃখ, হাসি-কান্নার অন্তরালে নিজেকে লুকাতে চান।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'আশা' কবিতায় কবি কোথায় হারিয়ে যেতে চান?
উত্তর