উদ্দীপকের গ্রামবাসীর অন্তরালেই কবি হারিয়ে যেতে চান-বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের গ্রামবাসীর অন্তরালেই কবি হারিয়ে যেতে চান-মন্তব্যটি যথার্থ। পৃথিবীতে নানা মানুষ নানাভাবে সুখী হওয়ার চেষ্টা করে। কেউ ত্যাগ স্বীকার করে সুখী হতে চায় আবার কেউ ভোগের মধ্যে সুখ খোঁজে। প্রকৃতপক্ষে অধিক প্রত্যাশী ব্যক্তি কখনই প্রকৃত সুখের সন্ধান পায় না। উদ্দীপকে মিজান সাহেবের আচরণ আত্মকেন্দ্রিক ও স্বার্থবাদী কিন্তু তার গ্রামবাসী নিতান্ত সহজ-সরল খেটে খাওয়া মানুষ। তারা মিজান সাহেবের বৃদ্ধ বাবা-মাকে আগলে রাখে কোনো কিছুর প্রত্যাশা ছাড়াই। - এখানে দারিদ্র্যের মধ্যে থাকলেও সবাই সবার স্বজন। তারা প্রতিবেশীর খেয়াল রাখে। এমনই এক জগতে 'আশা' কবিতার কবি হারিয়ে যেতে চান। যেখানে লোকে বিত্ত-সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, যেখানে মানুষ মানুষকে ভালোবাসতে পারে। 'আশা' কবিতায় কবি বলেছেন তিনি সেই জগতে হারিয়ে যেতে যান যেখানে বিত্ত-সুখের দুর্ভাবনায় মানুষ আয়ু কমায় না। জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে। প্রতিবেশীকে সাহায্য করে, মানুষ মানুষকে ভালোবাসে। উদ্দীপকের গ্রামবাসী এমনই জীবনযাত্রায় অভ্যস্ত। তারা প্রতিবেশীকে সাহায্য করে, তাদের খেয়াল রাখে। এখানেই কবি হারিয়ে যেতে চান। এসব বিচারে বলা যায়, মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের গ্রামবাসীর অন্তরালেই কবি হারিয়ে যেতে চান-বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর