"সম্মুখে তার ঘোর কুঞ্ঝটি মহাকাল রাত পাতা"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: সম্মুখে তার ঘোর কুজুটি মহাকাল রাত পাতা'- চরণটিতে রুগ্ম ছেলের শিয়রে বসে থাকা মায়ের মনের আতঙ্কিত অবস্থা বোঝানো হয়েছে। 'পল্লিজননী' কবিতায় অসহায় দরিদ্র এক মায়ের চিত্র প্রকাশিত হয়েছে। ছেলের শিয়রে বসে মা একা রাত জাগে এবং ছেলের নানা আবদারের কথা ভাবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মায়ের মনে আশঙ্কাও বেড়ে চলে। অসুস্থ ছেলের কখন কী হয় তা নিয়ে সে শঙ্কিত। রাতের আঁধার, নিবু নিবু প্রদীপ, অসুস্থ ছেলের শিয়রে বসে মা-সব মিলিয়ে এক বিভীষিকাময় পরিবেশ। এ অবস্থায় সন্তান হারানোর আশঙ্কা মাকে স্বস্তি দিচ্ছে না। তার একমাত্র বুকের ধন হারিয়ে যাওয়ার দুশ্চিন্তা যেন তার কাছে দুর্বিষহ বেদনা। আর মায়ের এই অনুভূতিই আলোচ্য উক্তিতে প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"সম্মুখে তার ঘোর কুঞ্ঝটি মহাকাল রাত পাতা"- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর