ফজু মিয়া সন্ধ্যার আগে বাড়ি ফিরতে চায় কেন?
উত্তর: বিকেলের মধ্যে বাংকারের কাজ শেষ হওয়ায় এবং সন্ধ্যার পরে বাইরে থাকা অনিরাপদ হওয়ার কারণে ফজু মিয়া সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে চায়। আহাদ মুন্সির ছেলে মতিউরের তদারকিতে ফজু মিয়ার মাটি কাটার দল পাকিস্তানি সেনাদের জন্য বাংকারের তৈরির কাজ শুরু করে। সে কাজ বিকেলের মধ্যেই শেষ হলে ফজু মিয়া সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে চায়। কারণ দেশে যুদ্ধ চলছে, সন্ধ্যা হলেই বিভিন্ন দিকে গোলাগুলির শব্দ শোনা যায়। তাই সন্ধ্যার পরে বাইরে থাকা অনিরাপদ। যেকোনো সময় বিপদ ঘনিয়ে আসতে পারে। এজন্য ফজু মিয়া সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে চায়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
ফজু মিয়া সন্ধ্যার আগে বাড়ি ফিরতে চায় কেন?
উত্তর