উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের খন্ডাংশ- যুক্তিসহ বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের খন্ডাংশ- মন্তব্যটি যুক্তিযুক্ত। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী এদেশের মানুষের ওপর হত্যাযজ্ঞ শুরু করে। তাদের বর্বরতার হাত থেকে বাঁচতে অসংখ্য মানুষ পার্শবর্তী দেশ ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে আশ্রয় নেয়। এসময় বাংলার সাহসী সন্তানরা রুখে দাঁড়ায় আগ্রাসনের বিরুদ্ধে। যুদ্ধ করে ছিনিয়ে আনে বিজয়। উদ্দীপকে মুক্তিযুদ্ধের সময় জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলা মানুষের স্রোতের দৃশ্য তুলে ধরা হয়েছে। এ বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসেও দেখা যায়। উপন্যসে দেখা যায়, পাকিস্তানি সেনারা বুধাদের গ্রামে আক্রমণ করলে গ্রাম ছেড়ে অনেকে পালিয়ে যায়। হরিকাকু, নোলক বুয়া, জয়নাল চাচা, রানিদের পরিবারসহ অনেকে গ্রাম ছেড়ে চলে যায়। তবে এটি উপন্যাসের খন্ডাংশমাত্র। এটি ছাড়াও উপন্যাসে বহুমুখী বিষয় ও ভাবের প্রকাশ ঘটেছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে লেখক মুক্তিযুদ্ধকালীন এক বাস্তব অবস্থার ছবি তুলে ধরতে চেয়েছেন। এতিম কিশোর বুধা সবাইকে হারিয়ে কীভাবে ছন্নছাড়া হয়, সাহসী হয়, একসময় মুক্তিযুদ্ধে অংশ নিয়ে একের পর এক শত্রুদের ওপর আক্রমণ চালায় তার বর্ণনা করা হয়েছে। এছাড়াও রাজাকারদের তাণ্ডব, মুক্তিযোদ্ধাদের প্রতিরোধসহ অন্যান্য বিষয় উদ্দীপকে অনুপস্থিত। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের খন্ডাংশ- যুক্তিসহ বুঝিয়ে লেখ।
উদ্দীপক

Jessore · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর