মা নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান মানেন কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: মা তার অসুস্থ সন্তানের রোগমুক্তির জন্য নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান মানেন। 'পল্লিজননী' কবিতায় এক দরিদ্র মায়ের প্রাণপ্রিয় সন্তানের অসুস্থতা এবং তার মৃত্যুর আশংকা প্রকাশ পেয়েছে। ধীরে ধীরে ছেলেটির জীবনপ্রদীপ নিভে আসছে। দারিদ্র্যের কারণে ভালো চিকিৎসার কথা তো দূরের কথা, প্রিয় সন্তানের জন্য পথ্যের ব্যবস্থাও সে করতে পারেননি। অসহায় মা বড়ই নিরুপায়। গ্রামের নিরক্ষর মা বিশ্বাস করেন মানত করলে পুত্রের রোগমুক্তি ঘটবে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
মা নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান মানেন কেন? বুঝিয়ে লেখ।
উত্তর