উদ্দীপকের বশিরের মায়ের সাথে 'পল্লিজননী' কবিতার শিশুটির মায়ের বৈসাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বশিরের মায়ের সাথে 'পল্লিজননী' কবিতার শিশুটির মায়ের বৈসাদৃশ্য হলো আর্থিক অবস্থার। সন্তানের প্রতি মায়ের স্নেহ-ভালোবাসার অন্ত নেই। মা নিজের জীবনের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসেন। সন্তানের সুখ-দুঃখই তার চিন্তা। সন্তান অসুস্থ হলে মায়ের চিন্তার সীমা থাকে না। 'পল্লিজননী' কবিতায় অসুস্থ ছেলেকে ঘিরে পল্লিমায়ের উৎকণ্ঠা তুলে ধরা হয়েছে। দরিদ্র মায়ের সন্তান ভীষণ অসুস্থ। তার অবস্থা ক্রমেই সঙ্গিন হয়ে পড়ছে। সন্তানের জন্য তিনি ওষুধ-পথ্য কোনো কিছুরই ব্যবস্থা করতে পারেননি। অন্যদিকে উদ্দীপকের বশিরের মায়ের আর্থিক অবস্থা ভালো। টাকার অভাব নেই বলে শহরের নামি হাসপাতালে সন্তানের চিকিৎসা করাচ্ছেন। তাই উদ্দীপকের বশিরের মায়ের সাথে 'পল্লিজননী' কবিতার শিশুটির মায়ের বৈসাদৃশ্য হলো আর্থিক অবস্থার।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের বশিরের মায়ের সাথে 'পল্লিজননী' কবিতার শিশুটির মায়ের বৈসাদৃ…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর