'এইভাবে দ্বিধা-দ্বন্দ্বে কেটেছে দু'দিন দু'রাত।'- কেন এ দ্বিধা-দ্বন্দ্ব? বুঝিয়ে লেখ।
উত্তর: রুমীর প্রাণভিক্ষা চেয়ে মার্সি পিটিশন করার বিষয়ে লেখিকা ও তাঁর স্বামী শরীফের দুদিন দুরাত দ্বিধাদ্বন্দ্বে কেটেছে। মুক্তিযোদ্ধা রুমী হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে। তখন রুমীর বাবা শরীফের বন্ধুদের মধ্য থেকে বাঁকা ও ফকির মার্সি পিটিশন করে রুমীর ছাড়া পাওয়ার পরামর্শ দেন। কিন্তু বাবা ছেলেকে ফিরিয়ে আনার জন্য খুনি সরকারের কাছে কোনোরূপ আপস করতে রাজি হননি। তাঁর অভিমত হলো- যে সামরিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে রুমী আটক হয়েছে সেই সরকারের কাছে আপস করার মানে মুক্তিযোদ্ধা রুমীর আদর্শকে অপমান করা। এভাবে দ্বিধাদ্বন্দ্বে জাহানারা ইমামের দুদিন দুরাত সিদ্ধান্তহীনতায় কেটেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'এইভাবে দ্বিধা-দ্বন্দ্বে কেটেছে দু'দিন দু'রাত।'- কেন এ দ্বিধা-দ্বন্দ্ব? বুঝিয়ে লেখ।
উত্তর