দৃশ্যকল্প-১ এ 'একাত্তরের দিনগুলি' রচনার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'একাত্তরের দিনগুলি' রচনার পাকিস্তানি শাসকগোষ্ঠীর হত্যাযজ্ঞ ও নৃশংসতার দিকটি ফুটে উঠেছে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর নির্মম অত্যাচার ও হামলা চালায়। এদেশের সাধারণ মানুষকে তারা নির্বিচারে হত্যা করে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ কাউকেই তারা রেহাই দেয়নি। দৃশ্যকল্প-১ এ যুদ্ধের সময় বিদেশি সেনাদের নৃশংসতার দিকটি ফুটে উঠেছে। যেখানে সেসব বিদেশি সেনারা তাদের কামান-বুলেট দিয়ে নারী-শিশু আর যুবক-জোয়ান-বৃদ্ধ কাউকেই রেহাই দেয়নি। তারা সবাইকে নির্বিচারে হত্যা করে। 'একাত্তরের দিনগুলি' রচনায়ও লেখিকা জাহানারা ইমাম পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার চিত্র তুলে ধরেছেন। বলেছেন পাকিস্তানি বাহিনীর হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগের কথা। তারা এদেশের মানুষকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। চারদিকে কেবল লাশ আর লাশ ভাসতে থাকে। তাই আমরা বলতে পারি যে, দৃশ্যকল্প-১ এ 'একাত্তরের দিনগুলি' রচনার পাকিস্তানি শাসকগোষ্ঠীর হত্যাযজ্ঞ ও নৃশংসতার দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'একাত্তরের দিনগুলি' রচনার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর