উদ্দীপকের রাজু সাহেবের উক্তিটি 'বঙ্গবাণী' কবিতার কবির মনোভাবের ধারক।– উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের রাজু সাহেবের উক্তিটি 'বঙ্গবাণী' কবিতার কবির মনোভাবের ধারক। – উক্তিটি যথার্থ। বাঙালির মুখের ভাষা বাংলা। বাংলার ইতিহাস-ঐতিহ্য সবকিছুই এই ভাষার সঙ্গে সম্পর্কিত। মাতৃভাষার প্রতি তাই সবার মমত্ববোধ থাকা উচিত। 'বঙ্গবাণী' কবিতায় কবি আবদুল হাকিম বাংলা ভাষার প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি মাতৃভাষায় কাব্যচর্চাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। মাতৃভাষা বাংলাকে যারা অবজ্ঞা করেছে কবি তাদের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন। উদ্দীপকের রাজু সাহেবের বক্তব্যেও মাতৃভাষার প্রতি অনুরূপ শ্রদ্ধা ও সম্মানের দিকটি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের রাজু সাহেব এবং 'বঙ্গবাণী' কবিতার কবির বক্তব্যের মধ্য দিয়ে মাতৃভাষার গুরুত্ব এবং এ ভাষার প্রতি ভালোবাসার দিকটিই প্রকাশ পেয়েছে। তাদের উভয়ের চেতনা অভিন্ন। এসব দিক বিচারে তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের রাজু সাহেবের উক্তিটি 'বঙ্গবাণী' কবিতার কবির মনোভাবের ধারক…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর