উদ্দীপকের মুকুল সাহেব 'বঙ্গবাণী' কবিতার কোন দিকটির প্রতিনিধিত্ব করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মুকুল সাহেব 'বঙ্গবাণী' কবিতার একশ্রেণির মানুষের মাতৃভাষাকে উপেক্ষা করার দিকটির প্রতিনিধিত্ব করে। মাতৃভাষার মাধ্যমে মানুষ সহজে মনের ভাব প্রকাশ করতে পারে। যারা মাতৃভাষার পরিবর্তে অন্য ভাষাকে গুরুত্ব দেয় তারা নীচ ও হীন প্রকৃতির লোক। উদ্দীপকের মুকুল সাহেব তার একমাত্র ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান। তিনি গর্ব করে বলেন যে, তার ছেলে বাংলা বলতেই পারে না। তার এমন আচরণের মধ্য দিয়ে মাতৃভাষাকে উপেক্ষার দিকটি প্রকাশ পেয়েছে। 'বঙ্গবাণী' কবিতায় কবি এমন সংকীর্ণমনা মানুষের কথা বলেছেন যারা এদেশে জন্মে বাংলা ভাষাকে উপেক্ষা করে। কবি তাদের প্রতি তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেছেন। এভাবে উদ্দীপকের মুকুল সাহেব 'বঙ্গবাণী' কবিতার মাতৃভাষাকে উপেক্ষা করার দিকটির প্রতিনিধিত্ব করে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের মুকুল সাহেব 'বঙ্গবাণী' কবিতার কোন দিকটির প্রতিনিধিত্ব করে…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর