গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা 'জুতা-আবিষ্কার' কবিতায় কাদের প্রতিনিধিত্ব করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা 'জুতা-আবিষ্কার' কবিতার রাজার মন্ত্রী ও রাজ্যের জ্ঞানী-গুণী-পণ্ডিতদের প্রতিনিধিত্ব করেছে। পরিকল্পিতভাবে কাজ না করলে যেকোনো কর্মপ্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। অথচ নিজেদের অযোগ্যতা ঢাকার জন্য আমরা নানা রকম যুক্তি দিয়ে থাকি। 'জুতা-আবিষ্কার' কবিতায় পায়ে ধুলা লাগার কারণে রাজা বিরক্তি বোধ করেন। তাঁর পায়ে যাতে ধুলা না লাগে সেই ব্যবস্থা করতে তিনি তাঁর রাজ অমাত্যদের নির্দেশ দেন। রাজার নির্দেশ মতো কাজ করতে গিয়ে নানা বিড়ম্বনা দেখা দিল। রাজ্যের মন্ত্রী, জ্ঞানী-গুণীদের সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হলো। কবিতার এই বিষয়টি উদ্দীপকের গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের জমির উর্বরতা বাড়ানোর উপায় খুঁজে বের করতে না পারার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারা জমির উর্বরাশক্তি বাড়ানোর উপায় আবিষ্কার করতে পারেননি। এভাবে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা আলোচ্য কবিতার রাজার মন্ত্রী, জ্ঞানী, গুণী ও পণ্ডিতদের প্রতিনিধিত্ব করেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা 'জুতা-আবিষ্কার' কবিতায় কাদের প্রতিনিধিত…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর