"উদ্দীপকের কৃষকই যেন 'জুতা-আবিষ্কার' কবিতার কেন্দ্রীয় চরিত্র"- বক্তব্যটির মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকের কৃষকই যেন 'জুতা-আবিষ্কার' কবিতার কেন্দ্রীয় চরিত্র।"- মন্তব্যটি যথার্থ। কোনো কাজে সাফল্য অর্জন করতে হলে সঠিক পরিকল্পনা এবং কর্মপদ্ধতির প্রয়োজন। উপযুক্ত কর্মপরিকল্পনার অভাবে অনেক কাজ সফলতার মুখ না দেখে ব্যর্থতায় পর্যবসিত হয়। 'জুতা-আবিষ্কার' কবিতায় রাজার পায়ে ধুলা লাগার প্রতিকার করার জন্য সবাই অনেক সভা করেও কোনো কূলকিনারা পান না। প্রকৃত সমস্যা নিয়ে কেউ গভীরভাবে ভাবেন না। অবশেষে চামার কুলপতি এসে সবার বুদ্ধিকে হার মানিয়ে রাজার পায়ের মাপে জুতা তৈরি করে দিয়ে সমস্যার সমাধান করেন। কবিতার এই বিষয়টির সঙ্গে উদ্দীপকের কৃষক রহিম মিয়ার কর্মকাণ্ডটি সাদৃশ্যপূর্ণ। রায়পুর গ্রামের জমির উর্বর শক্তি বাড়ানোর উপায় খুঁজতে গিয়ে যখন গ্রামের গণ্যমান্যরা ব্যর্থ, তখন রহিম মিয়া সঠিক উপায় খুঁজে পান। তিনি রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জমিতে জৈব ও সবুজ সার প্রয়োগের পরমার্শ দেন। 'জুতা-আবিষ্কার' কবিতার রাজ অমাত্যদের ব্যর্থতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। আর উদ্দীপকের কৃষক কবিতার চামার কুলপতির প্রতিনিধি। 'জুতা-আবিষ্কার' কবিতায় সমস্যা সমাধানের ক্ষেত্রে চামার কুলপতি এবং উদ্দীপকের কৃষক রহিম মিয়ার ভূমিকা একসূত্রে গাঁথা। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের কৃষকই যেন 'জুতা-আবিষ্কার' কবিতার কেন্দ্রীয় চরিত্র"- বক্ত…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর