উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের বিষয়বস্তুর খণ্ডিত অংশমাত্র- মন্তব্যটির সপক্ষে তোমার যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের বিষয়বস্তুর খণ্ডিত অংশমাত্র- মন্তব্যটি যথার্থ। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী অন্যায়ভাবে বাঙালিদের ওপর হামলা চালায়। তারা নির্বিচারে মানুষ হত্যা শুরু করে। তাদের সেই অন্যায়ের প্রতিবাদে বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। উদ্দীপকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের অত্যাচার-নির্যাতন, হত্যাযজ্ঞ এবং তাদের বিরুদ্ধে বাঙালিদের প্রতিরোধের বিষয়টি তুলে ধরা হয়েছে। শত্রুসেনার হত্যার অভিযানে মুক্তিবাহিনীর অসীমু সাহসিকতা ও বীরত্বের দিকও উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। এই বিষয়টি 'কাকতাড়ুয়া' উপন্যাসেও বর্ণিত হয়েছে। এই বিষয়টি ছাড়াও উপন্যাসে আরও কিছু বিষয় রয়েছে। উদ্দীপকের বিষয়টি উপন্যাসে বর্ণিত অনেক বিষয়ের মধ্যে অন্যতম একটি। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা নামের এক কিশোরের স্বদেশপ্রেম প্রতিফলিত হয়েছে। এই উপন্যাসে বুধার বাবা-মা, ভাই-বোন কলেরায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। তখন থেকেই সে একা একা বেড়ে ওঠে। তার ছন্নছাড়া জীবন, সাহসী হয়ে ওঠা, রাজাকারের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া, বাংলার গ্রামে-গঞ্জে পাকিস্তানি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞ চালানো, মুক্তিবাহিনীর গ্রামে প্রবেশ, বুধাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা ইত্যাদি বিষয় উপন্যাসে বর্ণিত হয়েছে। এই বিষয়গুলো উদ্দীপকে সম্পূর্ণরূপে উপস্থাপিত হয়নি। এই দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যৌক্তিক।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের বিষয়বস্তুর খণ্ডিত অংশমাত্র- মন্তব্…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর