এমন খুশি আমার জীবনে আর আসেনি'- বুধার এ উক্তির কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: বুধাকে 'জয় বাংলা' বলায় খুশিতে আত্মহারা হয়ে সে প্রশ্নোক্ত উক্তিটি করেছে। বুধা আলির কাছ থেকে কেরোসিন নিয়ে শান্তি কমিটির চেয়ারম্যান আহাদ মুন্সির বাড়িটা পুড়িয়ে দেয়। বিষয়টি বুঝতে পেরে আলি ও মিঠু তাকে প্রশংসা করে 'জয় বাংলা' বলে ডাকে। আর তাকে নিয়ে যুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করে। তখন বুধার বুকের ভেতর প্রাণের জোয়ার বয়ে যায়। 'জয় বাংলা' বলে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আলি ও মিঠু। বুধা হবে তাদের সারথি। এটা বুধার জন্য খুবই আনন্দের। বাবা-মা-ভাই-বোনরা মারা যাওয়ার পর এমন খুশি তার জীবনে আর আসেনি।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
এমন খুশি আমার জীবনে আর আসেনি'- বুধার এ উক্তির কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর