উদ্দীপকের স্মৃতিসৌধ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন স্মৃতি মনে করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের স্মৃতিসৌধ 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধ ও শহিদদের স্মৃতি স্মরণ করিয়ে দেয়। মুক্তিযুদ্ধ বাঙালির অহংকার, বাংলার ইতিহাসের এক গৌরবমণ্ডিত অধ্যায়। ১৯৭১ সালে বাংলার মুক্তিপাগল জনতা শত্রুধ্বংসের মন্ত্রে উজ্জীবিত হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এদেশের সাহসী সন্তানরা নিজেদের জীবন উৎসর্গ করে স্বদেশকে শত্রুমুক্ত করেছে। উদ্দীপকের 'স্মৃতিসৌধ' বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতীক। এটি বাংলাদেশের মুক্তিসংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের স্মারক। এর মধ্য দিয়ে বাংলার মানুষের দেশপ্রেমও প্রতিফলিত হয়। এই স্মৃতিসৌধ 'কাকতাড়ুয়া' উপন্যাসের মুক্তিযুদ্ধ ও শহিদদের স্মৃতিকে মনে করিয়ে দেয়। 'কাকতাড়ুয়া' উপন্যাসে মুক্তিযুদ্ধের বর্ণনা পাওয়া যায়। রাজাকার-শান্তি কমিটির চেয়ারম্যানের ঘর পুড়িয়ে দেওয়া, মিলিটারি ক্যাম্পে গিয়ে তথ্য সংগ্রহ করা এবং বাংকারে মাইন পুঁতে মিলিটারি ক্যাম্প উড়িয়ে দেওয়া মুক্তিযুদ্ধের অংশ। বুধা এসব কাজের কোনোটা করেছে নিজের বুদ্ধিতে আর কোনোটা করেছে মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিনের নেতৃত্বে। বুধার গ্রামের অনেকেই পাকিস্তানিদের গুলিতে শহিদ হয়েছেন। তাঁদের এসব স্মৃতিই বহন করে চলেছে উদ্দীপকের স্মৃতিসৗধ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের স্মৃতিসৌধ 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন স্মৃতি মনে করিয়ে দেয়…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর