"ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!"- ভুখারির এ উক্তির কারণ কী?
উত্তর: ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!'- চরণে ধর্মকে অবলম্বন করে স্বার্থপর মানুষদের স্বার্থ হাসিল করার বিষয়টি বোঝানো হয়েছে। মন্দির একটি ধর্মীয় উপাসনালয়। এখানে সনাতন ধর্মের সব মানুষের সমান অধিকার রয়েছে। অথচ মানুষ স্রষ্টার সেই ধর্মীয় উপাসনালয়ও নিজ স্বার্থে ব্যবহার করে। মন্দিরের পূজারি এই ধর্মালয়কে নিজ স্বার্থে কুক্ষিগত করে রাখে। এ জন্যই কবিতায় সাত দিনের অভুক্তকে মন্দিরে গিয়ে ফিরে আসতে দেখা যায়। স্রষ্টার মন্দির যেন আজ পূজারির দখলে। তাই ভূখারি আক্ষেপ করে প্রশ্নোক্ত কথাটি বলেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!"- ভুখারির এ উক্তির কারণ কী?
উত্তর