উদ্দীপকের মজিদের কর্মকাণ্ডে 'মানুষ' কবিতার কোন দিকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মজিদের কর্মকান্ডে 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতের স্বার্থপরতার সাদৃশ্য রয়েছে। মানুষকে ঘৃণা করে স্রষ্টাকে খুশি করা যায় না। কারণ স্রষ্টা মানুষকে ভালোবাসেন। অথচ স্বার্থপর ভণ্ড ধর্মব্যবসায়ীরা এই সত্য স্বীকার করতে চায় না। 'মানুষ' কবিতায় কবি ক্ষুধার্ত এক ভিখারিকে খাবার দিতে নারাজ মোল্লা ও পুরোহিতের আচরণের মধ্য দিয়ে সমাজে ধর্মের অপব্যবহারের দিকটি তুলে ধরেছেন। এখানে স্বার্থপর ধর্মব্যবসায়ীরা উপাসনালয়কে তাদের স্বার্থে ব্যবহার করেছে। তারা ক্ষুধার্ত ভিখারিকে খাবার না দিয়ে মসজিদ মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। কবিতার মোল্লা ও পুরোহিতের এই হীন আচরণের সঙ্গে উদ্দীপকের মজিদের আচরণ সাদৃশ্যপূর্ণ। এভাবে কবিতা ও উদ্দীপক উভয় ক্ষেত্রেই মানুষের স্বার্থান্বেষী ও অনৈতিক আচরণের দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের মজিদের কর্মকাণ্ডে 'মানুষ' কবিতার কোন দিকের সাদৃশ্য রয়েছে?…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর