"উদ্দীপকের ইমাম সাহেবই 'মানুষ' কবিতার কবি কাজী নজরুল ইসলামের প্রত্যাশিত ব্যক্তি।"- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ইমাম সাহেবই 'মানুষ' কবিতার কবি কাজী নজরুল ইসলামের প্রত্যাশিত ব্যক্তি।"- মন্তব্যটি যথার্থ। সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান। কারণ তারা একই স্রষ্টার সৃষ্টি এবং একই চন্দ্র-সূর্যের জোছনা ও উত্তাপ নিয়ে বাঁচে। উদ্দীপকের ইমাম সাহেব স্বার্থান্বেষী মজিদ সাহেবের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হন এবং এলাকার মানুষদের নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। উদ্দীপকে নৈতিকতা ও মানবিকতার যে প্রতিফলন ঘটেছে তা 'মানুষ' কবিতার কবিও প্রত্যাশা করেছেন। তিনি সাম্যবাদের দৃষ্টিতে সব মানুষকে সমান হিসেবে দেখতে চেয়েছেন। সেখানে ধর্ম-বর্ণ কিংবা অর্থ-বিত্ত দিয়ে মানুষকে পার্থক্য করা হবে না। 'মানুষ' কবিতায় একজন ক্ষুধার্ত পথিক মন্দিরের পুরোহিত এবং মসজিদের মোল্লার কাছে ক্ষুধার অন্ন প্রার্থনা করে বিতাড়িত হয়েছে। কবি এর প্রতিকারের জন্য হাতুড়ি, শাবল চালাতে চেঙ্গিস, গজনি মামুদ, কালাপাহাড়কে স্মরণ করেছেন। কবির এই প্রত্যাশার দিকটি উদ্দীপকে ইমাম সাহেবের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে। এ দিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের ইমাম সাহেবই 'মানুষ' কবিতার কবি কাজী নজরুল ইসলামের প্রত্য…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর