"এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ।"-বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: প্রশ্নোক্ত অংশে হানাদার বাহিনীর নৃশংসতার কথা বোঝানো হয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে দেখা যায় গ্রামে একবার কলেরা মহামারি দেখা দিয়েছিল। এতে অনেক মানুষ মারা গিয়েছিল। কলেরায় বুধার মা-বাবা-ভাই-বোনরা মারা গিয়েছিল। সেই মৃত্যু মনুষ্যসৃষ্ট ছিল না। কিন্তু এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ। এই ভিন্ন রকমের মানুষ হলো পাকিস্তানি হানাদার সেনারা। এই কথাগুলোই বোঝানো হয়েছে প্রশ্নোক্ত অংশে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ।"-বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর