উদ্দীপকের দ্বিতীয়াংশের ভাবধারা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চেতনারই বহিঃপ্রকাশ।- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয়াংশের ভাবধারা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চেতনারই বহিঃপ্রকাশ। মন্তব্যটি যথার্থ। দেশকে স্বাধীন করার জন্য স্বাধীনতাকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। প্রবল আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে তারা বীরবিক্রমে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে ছিনিয়ে আনে বাংলার স্বাধীনতা। উদ্দীপকের দ্বিতীয়াংশে ভয় ভুলে অন্যায়ের প্রতিবাদ করে অধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার কথা বলা হয়েছে কারণ ভয় পেলে কোনো মহৎ কাজ ও অধিকার আদায় করা যায় না। শত্রুপক্ষ তোমাকে কখনো মাথা তুলে দাঁড়াতে দেবে না। আর যদি রুখে দাঁড়াও তবে দেশকে স্বাধীন করতে পারবে। এই চেতনাটি যেন 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চেতনারই বহিঃপ্রকাশ। কেননা বুধা কিশোর হলেও অসীম সাহসিকতায় যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে চেয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা এক এতিম কিশোর। সে কিশোর হলেও অসীম সাহস আর মানবিক গুণাবলির অধিকারী। দেশকে ভালোবাসে বলে সে মুক্তিযোদ্ধা হয়ে ওঠে। শান্তি কমিটির চেয়ারম্যান আর রাজাকার কমান্ডারের বাড়ি সে পুড়িয়ে দেয়। মিলিটারির বাঙ্কারে মাইন পুঁতে আসে। সে ভয় পায় না, অসীম সাহস নিয়ে এগিয়ে যায়। দেশকে শত্রুমুক্ত করেই সে থামতে চায়। এই বুধার চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে উদ্দীপকের দ্বিতীয়াংশে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয়াংশের ভাবধারা 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চেতনার…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর