"উদ্দীপকের হোসেনের চেয়ে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রটিই অধিক তাৎপর্যপূর্ণ।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের হোসেনের চেয়ে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রটিই অধিক তাৎপর্যপূর্ণ- মন্তব্যটি যথার্থ। অনেক সময় আমরা বাহ্যিক আচরণ দেখে ভুল মনে করি। কারণ তারা হয়তো আমাদের মতো করে তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না। কিন্তু তাই বলে তাদেরকে ভুল বোঝার কোনো অবকাশ নেই। সব মানুষের মধ্যকার অনুভূতি একই রকম, শুধু প্রকাশভঙ্গি আলাদা আলাদা হয়ে থাকে। ষষ্ঠ শ্রেণির ছাত্র হোসেন দুর্ঘটনায় বাবা-মা ও ভাইবোনকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। পথে পথে পাগলের মতো ঘুরে বেড়ায়। কেউ সাহায্য করতে চাইলে সেটা না নিয়ে নিজের পায়ে দাঁড়াত চেয়েছে। হোসেন চরিত্রের এদিকটির সঙ্গে বুধা চরিত্রের সাদৃশ্য থাকলেও বুধা চরিত্রটি অধিক সক্রিয় ও তাৎপর্যপূর্ণ। কেননা 'কাকতাড়ুয়া' উপন্যাসে পাকিস্তানি সেনারা যখন এ দেশে এসে মানুষের ওপর নানাভাবে অত্যাচার করে, তখন বুধা এসব দেখে ভেতরে ভেতরে ক্ষুব্ধ হয়। শুধু তাই নয়, সে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কেউ তাকে শত্রু চিনিয়ে না দিলেও সে ঠিকই শত্রু চিনে নিয়েছে। একা তাদেরকে ধ্বংস করার প্রয়াস চালিয়েছে। সে একা আহাদ মুন্সির বাড়িতে আগুন দিয়েছে, ক্যাম্পে রেকি করতে পাঠালে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে রেকি করে এবং পরবর্তী সময়ে মাইন পুঁতে আসে। বুধা তার ক্রোধ ভেতরে যেমন পুষে রেখেছে তেমনই এর প্রকাশও ঘটিয়েছে। উদ্দীপকের হোসেন চরিত্রে কোনো প্রতিবাদী চেতনা লক্ষ করা যায় না। অন্যদিকে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেনি। তাদের হত্যাকান্ডের প্রতিশোধ নিতে এগিয়ে গেছে, গোপনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দিয়ে শত্রুদের বাঙ্কারে মাইন পুঁতে তাদের ক্যাম্প উড়িয়ে দিয়েছে। উদ্দীপকের হোসেনের মাঝে এ ধরনের প্রতিক্রিয়া দেখ যায় না। তাই বলা যায়, উদ্দীপকের হোসেনের চেয়ে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্র অধিক তাৎপর্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের হোসেনের চেয়ে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রটিই অধিক …
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর