“উদ্দীপকে মজিদের কর্মটির সমাধান ও 'জুতা-আবিষ্কার' কবিতার সমস্যার সমাধান ছিল সাধারণ মানুষের অসাধারণ বুদ্ধির”- মন্তব্যটির সত্যতা বিচার কর।
উত্তর: “উদ্দীপকের মজিদের কর্মকাণ্ডে সমাধান ও 'জুতা-আবিষ্কার' কবিতার সমস্যার সমাধান ছিল সাধারণ মানুষের অসাধারণ বুদ্ধির”- মন্তব্যটি যথার্থ। সমাজে যারা উপেক্ষিত তারাই সভ্যতার প্রকৃত কারিগর। তাদের শ্রমে সমাজ-সংসার চললেও তারা অবহেলিত। উদ্দীপকে কৃষি কর্মকর্তা মোতালেব সাহেব তাঁর সহকারী মজিদের কাছে ফসলের খেত থেকে টিয়ে পাখি তাড়ানোর উপায় জানতে চান, মজিদ অন্যদের সঙ্গে আলোচনা করে ফসলের খেত পলিথিন দিয়ে ঢেকে দেয়। 'জুতা-আবিষ্কার' কবিতাতেও রাজা হবু মন্ত্রী গোবুকে ধুলা না লাগে এমন একটা ব্যবস্থা করতে বলেন। মন্ত্রী, সভাসদ, পণ্ডিত কেউ যতখন এ সমস্যার সমাধান করতে পারেন না; তখন রাজ্যের এক সাধারণ মুচি এসে এক চমৎকার বুদ্ধি দেয়। সে চামড়া দিয়ে রাজার পা ঢেকে দেয়। এর ফলে রাজার ধুলা সমস্যার তাৎক্ষণিক সমাধান হয়ে যায়। উদ্দীপকের মজিদের কর্মটির সমাধান ও 'জুতা-আবিষ্কার' কবিতার সমস্যার সমাধান ছিল সাধারণ মানুষের অসাধারণ বুদ্ধির সফল প্রয়োগ। কারণ উদ্দীপকের মজিদ এবং কবিতার চামার কুলপতি অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সমস্যার সমাধান করেছেন। এদিক থেকে মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“উদ্দীপকে মজিদের কর্মটির সমাধান ও 'জুতা-আবিষ্কার' কবিতার সমস্যার সম…
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর