উদ্দীপকের সবুর সাহেবের সাথে 'মানুষ' কবিতায় বর্ণিত চরিত্রের সাদৃশ্য দেখাও।
উত্তর: উদ্দীপকের সবুর সাহেবের সঙ্গে 'মানুষ' কবিতায় বর্ণিত মোল্লা-পুরুতের হীন ও আত্মকেন্দ্রিক মানসিকতার সাদৃশ্য রয়েছে। সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান। কারণ তারা সবাই একই স্রষ্টার সৃষ্টি। স্রষ্টার কাছে ধর্ম, বর্ণ, গোত্র প্রভৃতি বিচারে মানুষের ভেদ নেই। সব ভেদ-বৈষম্য মানুষেরই সৃষ্টি। উদ্দীপকে বড় ভাই আনিস সাহেব বাবার কুলখানিতে গ্রামের গণ্যমান্যদের সঙ্গে গরিব অসহায়দের সমানভাবে আপ্যায়ন করিয়েছেন বলে সবুর সাহেব বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি মনে করেন অভিজাত ব্যক্তিদের সঙ্গে গ্রামের গরিব মানুষদের একসঙ্গে খাওয়ানো ঠিক হয়নি। এখানে তার বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে। একইভাবে 'মানুষ' কবিতায়ও এক অসহায় নিরন্ন ভিখারি মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে খাবার ভিক্ষা চায় বলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তারপর মসজিদের মোল্লা সাহেবও নামাজ পড়ে না বলে তাকে খেতে দেয়নি।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের সবুর সাহেবের সাথে 'মানুষ' কবিতায় বর্ণিত চরিত্রের সাদৃশ্য …
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর