"উদ্দীপকের অনুপ চাকমা এবং 'কাকতুড়ায়া' উপন্যাসের বুধার চাচির মূল চেতনা ভিন্ন”- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
উত্তর: "উদ্দীপকের অনুপ চাকমা এবং 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চাচির মূল চেতনা ভিন্ন”- মন্তব্যটি যথার্থ। বিপদে পড়লে আত্মীয়-পরিজনরাই প্রথমে এগিয়ে আসে। মানুষ হিসেবে মানুষের প্রতি যতটুকু সহানুভূতি দেখানো দরকার তার চেয়ে বেশি সহানুভূতি দেখায় তারাই। অসহায়রা প্রথমে আত্মীয়-পরিজনের আশ্রয়ই নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে মা-বাবা, ভাই-বোন সবাইকে হারিয়ে বুধা গভীর শোকে পাথর হয়ে যায়। এমন অসহায় অবস্থায় সে তার এক চাচার আশ্রয় লাভ করে। চাচার সংসারে আশ্রয় হলেও চাচি তাকে সহজভাবে নেয়নি। চাচি বুধাকে তার সংসারের বোঝা মনে করে। বুধা রোজগার করে না বলে চাচি তাকে খোঁটা দেয়। উপন্যাসে বুধার চাচির এ আচরণ এবং উদ্দীপকে রিপের প্রতি তার ছোট চাচা অনুপ চাকমার আচরণ ভিন্ন। তিনি রিপকে সান্ত্বনা দিয়েছেন এবং তাকে নিজের সন্তানের মতো দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। তার সংসারে শত অভাব থাকলেও রিপকে তা কিছুতেই বুঝতে দেন না। 'কাকতাড়ুয়া' উপন্যাসে চাচির আচরণে বুধা কষ্ট পায়। বুধাকে তার সংসার থেকে সরে গিয়ে তাকে মুক্তি দিতে বলে, নিজের দায়িত্ব নিজেকেই নিতে বলে। বুধা শেষপর্যন্ত সেই সংসার ছেড়ে চলে গিয়ে তার চাচিকে মুক্তি দিয়েছে। উদ্দীপকের রিপকে এমন অবস্থায় পড়তে হয়নি। কারণ রিপের মা-বাবা হারানোর কষ্ট-যন্ত্রণা তার ছোট চাচা তাকে বুঝতে দেয়নি। তিনি রিপের দায়িত্ব নিয়ে তাকে সবসময় সন্তানের মতো আগলে রেখেছেন। এ দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের অনুপ চাকমা এবং 'কাকতুড়ায়া' উপন্যাসের বুধার চাচির মূল চেত…
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর