বুধা নিজের জ্বরকে ভাল্লুকের জ্বর বলছে কেন?
উত্তর: বুধা দেশের জন্য যুদ্ধ করার চেয়ে নিজের জ্বরকে গুরুত্ব দেওয়ার মতো জ্বর নয় বিবেচনা করে তার জ্বরকে ভাল্লুকের জ্বর বলেছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধা ছোটবেলায় মা-বাবা-ভাই-বোন সবাইকে হারিয়ে অতি কষ্টে বড় হয়। সে তার ছন্নছাড়া জীবনে অসুখ-বিসুখকে কখনো গুরুত্ব দেয়নি। নিজের খেয়ালে কাকতাড়ুয়া সাজলেও কিশোর বুধা সাহসী ও বুদ্ধিমান। যুদ্ধের সময় মিলিটারির ভয়ে সবাই গ্রাম ছেড়ে চলে গেলেও সে যায় না। মিলিটারিদের সহায়তা করার জন্য আহাদ মুন্সির ঘর পুড়িয়ে দেয়। বুধা জ্বরে আক্রান্ত হলেও মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন তাকে দেখতে যান এবং তার শরীরের জ্বরের অবস্থা জানতে চান। বুধা তখন তাকে হেসে বলে- 'ওটা তো ভাল্লুকের জ্বর। যায় আর আসে। যুদ্ধের সময় জ্বরের কথা ভাবলে চলে?' বুধার এ কথার মধ্যে দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের গুরুত্ব প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
বুধা নিজের জ্বরকে ভাল্লুকের জ্বর বলছে কেন?
উত্তর