“উদ্দীপকের অনু যেন 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের আদর্শেরই ধারক”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: “উদ্দীপকের অনু যেন 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের আদর্শেরই ধারক”- মন্তব্যটি যথার্থ। মুক্তিযুদ্ধ বাঙালির সংগ্রামী ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করতে শুরু করলে এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে। তারা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দীর্ঘ নয় মাস লড়াই-সংগ্রাম করে অবশেষে ১৬ই ডিসেম্বর বিজয় অর্জন করে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে কিশোর মুক্তিযোদ্ধা বুধার স্বদেশপ্রেম ও সংগ্রামী চেতনার প্রতিফলন ঘটেছে। এ উপন্যাসে মুক্তিযোদ্ধা আলি, মিঠু, বুধা, মুক্তিযোদ্ধা কমান্ডার শিল্পী শাহাবুদ্দিন প্রমুখের কথা আছে। তারা গেরিলা আক্রমণ করে মিলিটারিদের ঘায়েল করেছে। কিশোর বুধা শাহাবুদ্দিনের কথামতো রেকি করে এসে গোপনে বাঙ্কারে মাইন পুঁতে রেখে এসে মিলিটারি ক্যাম্প উড়িয়ে দিয়েছে। এ ঘটনাটি উদ্দীপকে প্রতিফলিত ছলিমের পরামর্শে কিশোর অনুর নদীতে আটকেপড়া পাকিস্তানি সেনাদের জাহাজে ডিনামাইট সেট করে তা উড়িয়ে দেওয়ার সঙ্গে একসূত্রে গাঁথা। কিশোর অনুও বুধার মতো সাহসী ও বুদ্ধিমান। উপন্যাসে বুধা মাটি কাটা দলের সঙ্গে যোগ দিয়ে বাঙ্কারে মাইন পোঁতার কাজ করে। উদ্দীপকে অনু সাঁতরে গিয়ে জাহাজের গায়ে ডিনামাইট সেট করে আসে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে কিশোর বুধার মধ্যে যে দেশপ্রেম, সাহস ও দৃঢ়তা প্রকাশ পেয়েছে তা উদ্দীপকের অনুর মধ্যে অভিন্নভাবে প্রতিফলিত হয়েছে। উপন্যাসে বুধা মুক্তিযোদ্ধা কমান্ডার শিল্পী শাহাবুদ্দিনের পরামর্শে গেরিলা আক্রমণ করে সফল হয়েছে। অনুও দেশপ্রেমিক ছলিমের পরামর্শে শত্রুর জাহাজ ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে সফল হয়েছে। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
“উদ্দীপকের অনু যেন 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা চরিত্রের আদর্শেরই ধা…
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর