সুইটির মেডিকেলে পড়ার সুযোগ না পাওয়ার মনোবেদনা 'জীবন-সঙ্গীত' কবিতার সাথে যে দিক থেকে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তর: সুইটির মেডিকেলে পড়ার সুযোগ না পাওয়ার মনোবেদনা 'জীবন-সঙ্গীত' কবিতার সাথে নৈরাশ্যবাদীদের মনোভাব তুলে ধরার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি মানব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেছেন। আর তা করতে গিয়ে তিনি জীবন সম্পর্কে নৈরাশ্যবাদীদের মনোভাবকেও উন্মোচন করেছেন। এ প্রকৃতির মানুষেরা মনে করেন মানব জীবন শৈবালের নীরের মতো ক্ষণস্থায়ী। আর তা নিশার স্বপনের মতোই অর্থহীন। উদ্দীপকের সুইটি মেডিকেলে পড়াকেই জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেছে। আর তাই মেডিকেলের ভর্তি পরীক্ষায় কৃতকার্য না হওয়ায় নিজেকে সে ব্যার্থ মনে করে এবং অন্য সকলের থেকে নিজেকে গুটিয়ে নেয়। উদ্দীপকে ফুটে ওঠা তার এই হতাশা ও আত্মগ্লানির দিকটি 'জীবন-সঙ্গীত' কবিতার নৈরাশ্যবাদীদের কথাই মনে করিয়ে দেয়। কেননা, সুইটির মতো তারাও ক্ষণস্থায়ী জীবনের কোনো অর্থ খুঁজে পায় না। তাই জীবনকে নিরর্থক মনে করে তারা হা-হুতাশ করে। এ বিবেচনায়, উদ্দীপকের সুইটির মেডিকেলে পড়ার সুযোগ না পাওয়ার মনোবেদনা আলোচ্য কবিতায় উল্লিখিত নৈরাশ্যবাদীদের মানসিকতা তুলে ধরার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সুইটির মেডিকেলে পড়ার সুযোগ না পাওয়ার মনোবেদনা 'জীবন-সঙ্গীত' কবিতা…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর