'সাধনা ও পরমধৈর্য মানুষকে পৌছে দিতে পারে সফলতার উচ্চ শিখরে'-উদ্দীপক ও কবিতার আলোকে মন্তব্যটির যৌক্তিকতা দেখাও।
উত্তর: 'সাধনা ও পরম ধৈর্য মানুষকে পৌঁছে দিতে পারে সফলতার উচ্চ শিখরে'-উদ্দীপক ও 'জীবন-সঙ্গীত' কবিতার আলোকে মন্তব্যটি যৌক্তিক বলেই মনে করি। 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি মানব জীবনের তাৎপর্যকে আমাদের সামনে উত্থাপন করেছেন। তিনি মনে করেন, মানব জীবন ক্ষণস্থায়ী হলেও তা অত্যন্ত মূল্যবান। আর তাই ধৈর্য ও সাধনার দ্বারা মহৎকর্ম সম্পাদনের মাধ্যমে জীবনকে অর্থবহ ও সফল করে তুলতে হবে। উদ্দীপকে সুইটি নামের এক মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীর কথা বলা হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং হতাশায় মগ্ন হয়। এমতাবস্থায় তার বাবা তাকে বোঝান এবং যে-কোনো বিষয় নিয়ে পড়েও যে সফল হওয়া যায় এ বিষয়ে পরামর্শ দেন। বাবার পরামর্শ ও উৎসাহে সে অনুপ্রাণিত হয়। এভাবে নিজ চেষ্টা ও সাধনার দ্বারা আজ সে একজন সফল বিসিএস কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। 'জীবন-সঙ্গীত' কবিতায় কবি মানব জীবনের আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেছেন। তাঁর মতে, মানব জীবন নিছক স্বপ্ন ও মায়ার জগৎ নয়। আর তাই বৃথা সময় নষ্ট না করে মহৎকর্মের মধ্য দিয়ে জীবনকে মহিমান্বিত করে তুলতে হবে। পৃথিবীর সকল মহামানবগণও এমনটিই করে গেছেন। যার মূলে রয়েছে তাদের অগাধ ত্যাগ, ধৈর্য ও সাধনা। উদ্দীপকের সুইটির মাঝেও বিষয়টি একইভাবে পরিলক্ষিত হয়। কেননা, নিরন্তর চেষ্টা, ধৈর্য ও সাধনার বলেই আজ সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'সাধনা ও পরমধৈর্য মানুষকে পৌছে দিতে পারে সফলতার উচ্চ শিখরে'-উদ্দীপক…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর