উদ্দীপকের আবিদের উদ্বান্তু হওয়ার সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার জীবন বাস্তবতার বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: প্রিয়জন হারানোর প্রেক্ষাপট বিবেচনায় উদ্দীপকের আবিদের উদ্বাস্তু হওয়ার সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার জীবন বাস্তবতার বৈসাদৃশ্য রয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বুধা নামের এক কিশোর। কলেরার প্রকোপে এক রাতের মধ্যেই বুধা বাবা-মা সহ পরিবারের সকলকে হারায়। এমতাবস্থায় প্রাথমিকভাবে চাচির সংসারে সে ঠাঁই পেলেও অভাবের কারণে একপর্যায়ে চাচিও তার দায়িত্ব নিতে অস্বীকার করে। ফলে একরকম বাধ্য হয়েই তাকে ছন্নছাড়া জীবন গ্রহণ করতে হয়। উদ্দীপকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্য ও তাদের দোসরদের দেওয়া আগুনে আবিদের বাবা-মা মারা যায়। ফলে তাকে উদ্বাস্তু জীবন গ্রহণ করতে হয়। এক্ষেত্রে আলোচ্য উপন্যাসের বুধা এবং উদ্দীপকের আবিদ উভয়কে পিতা-মাতা হারিয়ে ছন্নছাড়া জীবনে নামতে হলেও এর কারণ ছিল ভিন্ন ভিন্ন। এদিক থেকে তাদের জীবন বাস্তবতার বৈসাদৃশ্য প্রতীয়মান হয়।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের আবিদের উদ্বান্তু হওয়ার সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর