'প্রক্ষাপট ভিন্ন হলেও আবিদ ও বুধা একই চেতনার ধারক।'-মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: 'প্রেক্ষাপট ভিন্ন হলেও আবিদ ও বুধা একই চেতনার ধারক।''- 'কাকতাড়ুয়া' উপন্যাস এবং উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথাযথ অর্থবহ। 'কাকতাড়ুয়া' উপন্যাসে ঔপন্যাসিক বুধা নামের গ্রামের এক কিশোরকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধকালীন বাস্তবতাকে আমাদের সামনে হাজির করেছেন। এ উপন্যাসে পিতৃমাতৃহীন কিশোর বুধা এক অকুতোভয় খুদে মুক্তিযোদ্ধা। গ্রামের মানুষকে পাকিস্তানি বাহিনীর অত্যাচার থেকে রক্ষা করতে এবং স্বাধীনতা লাভের জন্য সে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়। উদ্দীপকে আবিদ নামের এক কিশোর মুক্তিযোদ্ধার কথা বলা হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্য ও তাদের এদেশীয় দোসররা তাদের গ্রামে আগুন দেয়। সেই আগুনে আবিদের পরিবারের সকলে নিহত হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে এবং দেশকে শত্রুমুক্ত করার প্রত্যয়ে সে মুক্তিযুদ্ধে যোগ দেয় এবং বীরত্বের সাথে দেশি-বিদেশি সকল শত্রুদের মোকাবিলা করে। দেশ ও জাতির শত্রুদের ধ্বংস করে তাই সে সাফল্যের হাসি হাসে। 'কাকতাড়ুয়া' একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এ উপন্যাসে ঔপন্যাসিক বুধা নামের এক এতিম কিশোরকে অবলম্বন করে মুক্তিযুদ্ধকালীন বাস্তবতাকে উত্থাপন করেছেন। বাবা-মায়ের মৃত্যুর পর এতিম বুধা তার ছন্নছাড়া জীবনে গ্রামবাসীকেই আপন করে নিয়েছিল। কিন্তু তার চোখের সামনেই পাকিস্তানি সৈন্যরা সেই গ্রামবাসীর ওপর অমানুষিক নিপীড়ণ ও হত্যযজ্ঞ চালায়। এ ঘটনায় বুধা হতবাক হয়ে যায়। তাই এসকল শত্রুর হাত থেকে গ্রামবাসীসহ দেশকে রক্ষা করার প্রত্যয়ে সে যুদ্ধে অবতীর্ণ হয়। একইভাবে, উদ্দীপকের আবিদও পিতৃমাতৃ হত্যার প্রতিশোধ নিতে এবং দেশকে শত্রুমুক্ত করতে মুক্তিযুদ্ধে যোগ দেয়। অর্থাৎ প্রেক্ষাপট ভিন্ন হলেও তাদের যুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্য ছিল এক। আর তা হলো দেশকে মুক্ত করা। সেদিক বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'প্রক্ষাপট ভিন্ন হলেও আবিদ ও বুধা একই চেতনার ধারক।'-মন্তব্যটি মূল্য…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর