'মরণের কথা চিন্তা করলে যুদ্ধ করা যায় না।'-কুন্তি কেন এ কথা বলেছিল?
উত্তর: 'মরণের কথা চিন্তা করলে যুদ্ধ করা যায় না'- কুন্তির এ কথার মধ্য দিয়ে ভয় নিয়ে যুদ্ধ করলে যে পরাজয় নিশ্চিত- এ কথা বোঝানো হয়েছে। যুদ্ধ মানেই জীবন-মরণের প্রশ্ন। যুদ্ধে গেলে মানুষের মৃত্যু হবে এটাই স্বাভাবিক। এজন্য যারা যুদ্ধে যেতে চায় তাদের মধ্যে কোনো মৃত্যু ভয় থাকা চলবে না। কিংবা যুদ্ধচলার সময়েও মরণের কথা স্মরণ করা যাবে না। এতে মনের মধ্যে ভয়ের সৃষ্টি হবে। মানসিক মনোবল সুদৃঢ় থাকবে না। ফলে যুদ্ধে পরাজয় সুনিশ্চিত হয়ে যাবে। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা একথাই বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'মরণের কথা চিন্তা করলে যুদ্ধ করা যায় না।'-কুন্তি কেন এ কথা বলেছিল?
উত্তর