উদ্দীপকের শাশুড়ির মধ্যে 'পল্লিজননী' কবিতার যে বিশেষ দিকের প্রতিফেলন ঘটেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শাশুড়ির মধ্যে 'পল্লিজননী' কবিতার মায়ের সন্তানের রোগমুক্তির জন্য প্রার্থনা এবং কুসংস্কারের দিকটি প্রতিফলিত হয়েছে। 'পল্লিজননী' কবিতায় কবি অসুস্থ সন্তানের পাশে রাত জাগা এক মায়ের মনোকষ্ট এবং অসহায়ত্বের স্বরূপ তুলে ধরেছেন। দারিদ্র্যের কারণে সন্তানের চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি বলে তার খেদের অন্ত নেই। অসহায় মা তাই ছেলের সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান এবং দরগায় দান মানেন। উদ্দীপকের শাশুড়ি বয়স্ক ও সনাতন চিন্তাধারার মানুষ। আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তার ধারণা কম। আর তাই অসুস্থ নাতির রোগমুক্তির জন্য তিনি ঝাঁড়ফুঁকের মতো কুসংস্কারমূলক পদ্ধতি অবলম্বন করেন। একই সাথে নাতির সুস্থতা কামনায় তিনি মসজিদে দানও মানত করেন। একইভাবে 'পল্লিজননী' কবিতার অসহায় মাও সন্তানের সুস্থতার জন্য মসজিদে মোমবাতি এবং দরগায় দান মানে। পাশাপাশি ঝাঁড়ফুঁকে বিশ্বাস এবং হুতুম পেঁচার ডাককে অকল্যাণকর মনে করার মতো কুসংস্কারেও সে বিশ্বাস করে। উদ্দীপকের শাশুড়ির মাঝে পল্লিমায়ের এই ধর্মবিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্নতার দিকটিই প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের শাশুড়ির মধ্যে 'পল্লিজননী' কবিতার যে বিশেষ দিকের প্রতিফেল…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর