উদ্দীপক অংশ (i)-এ 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত কোন বিশেষ দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক অংশ (i) -এ 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত পাকিস্তানি সৈন্যদের অত্যাচারের ভয়ে গ্রামবাসীর এলাকা ছেড়ে পালানোর দিকটির প্রতিফলন ঘটেছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে ঔপন্যাসিক একটি প্রত্যন্ত গ্রামকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধকালীন পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। সেখানে দেখা যায়, পাকিস্তানি সৈন্যরা বিনা কারণে শান্তিপ্রিয় গ্রামবাসীর ওপর আক্রমণ চালায়। তারা গ্রামের ঘরবাড়ি জ্বলিয়ে দেয় এবং নির্বিচারে মানুষ হত্যা করে। এমন পরিস্থিতিতে তাদের অত্যাচার থেকে বাঁচতে গ্রামবাসী তাই ভিটেবাড়ি ছেড়ে পালাতে থাকে। উদ্দীপকের (i) নং কবিতাংশটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। সেখানে মুক্তিযুদ্ধকালীন যশোর রোড ধরে চলা উদ্বাস্তু মানুষের সীমাহীন দুর্ভোগের কথা উল্লেখ করা হয়েছে। ভিটেমাটিহারা ও ক্ষুধার্ত এসকল মানুষের যন্ত্রণা ও হাহাকার যেন বাতাসকে ভারী করে তুলেছে। একইভাবে, 'কাকতাড়ুয়া' উপন্যাসেও ঔপন্যাসিক হানাদারদের অন্যায়-আগ্রাসনের মুখে গ্রামবাসির এলাকা ছেড়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন। বস্তুত, হানাদারদের অত্যাচারের হাত থেকে বাঁচতেই তারা ভিটেমাটি ছেড়ে পালাচ্ছিল। উদ্দীপকের (i) নং কবিতাংশে যশোর রোডে উদ্বাস্তু মানুষের হাহাকারের মধ্য দিয়ে আলোচ্য উপন্যাসের পলায়নপর এসকল মানুষের অন্তর্যাতনাই প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপক অংশ (i)-এ 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত কোন বিশেষ দিকটির প্…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর