স্তবক-১-এ 'মানুষ' কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো।
উত্তর: স্তবক-১এ 'মানুষ' কবিতার অসাম্প্রদায়িক ও সাম্যবাদী ভাবের প্রতিফলন ঘটেছে। এই পৃথিবীতে মানুষের মধ্যে জাত-ধর্ম-বর্ণের যে পার্থক্য দেখা যায় তা মানুষের তৈরি। সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান মর্যাদার অধিকারী। যারা এ সত্যকে অস্বীকার করে তারা স্বার্থপর। অমানবিক। যারা মানুষকে মানুষ হিসেবে মর্যাদা দেয়, মানবসেবায় আত্মনিয়োগ করে তারা স্রষ্টার প্রিয়পাত্র। উদ্দীপকে মহাত্মা গান্ধীর উদার মানসিকতার কথা বলা হয়েছে। তিনি নিজ স্বার্থ ভুলে মানুষকে ভাই বলে, বন্ধু বলে বুকে টেনে নিয়েছিলেন। তাদেরকে না খাওয়াতে পারলে তিনি নিজেও না খেয়ে থেকেছেন। তিনি কখনো ধনী-গরিব, জাতি-ধর্ম বিচার করেননি। এই আত্মপর ভেদ না থাকার বিষয়টি 'মানুষ' কবিতার মানবতাবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিষয়টির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ কবিতায় কবি সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষকে এক ও অভিন্ন বিবেচনা করেছেন। তাঁর কাছে জাতি-ধর্মের উর্ধে মানুষের একমাত্র পরিচয় সে মানুষ। উদ্দীপকে জাতি-ধর্ম-বর্ণের বৈষম্য দূর করে যে মানবিক পরিচয় উদ্ধৃত হয়েছে, তা 'মানুষ' কবিতার অসাম্প্রদায়িক ও মানবিক ভাবের প্রতিফলন ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
স্তবক-১-এ 'মানুষ' কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর