"প্রেক্ষাপট ভিন্ন হলেও স্তবক-২ এর 'মহাজন ও মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতের স্বরূপ একই।"-বিশ্লেষণ করো।
উত্তর: "প্রেক্ষাপট ভিন্ন হলেও স্তবক-২এর 'মহাজন' ও 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতের স্বরূপ একই।”- মন্তব্যটি যথার্থ। আল্লাহতায়ালার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। এই মানুষকে অবজ্ঞা করে স্রষ্টাকে খুশি করা যায় না। স্বার্থপর ভন্ড ধর্মব্যবসায়ীরা এ সত্য স্বীকার করতে চায় না। তাই তারা আত্মস্বার্থে ধর্ম ও ধর্মীয় উপাসনালয়কে ব্যবহার করে থাকে। তারা দেশ ও জাতির শত্রু। তাদের কাছ থেকে সবাইকে সাবধান থাকা উচিত। উদ্দীপকের স্তবক-২এ দেখা যায় মহাজনেরা বিভিন্ন অজুহাতে গরিব বর্গাচাষীদের কষ্টের ফসল অধিকাংশই কেড়ে নেয়। এটা সম্পূর্ণ অন্যায় কাজ। সাদা কাগজে টিপসই নিয়ে মিথ্যে দেনার দায়ে তাদের সর্বহারা করে ছাড়ে। হাড়ভাঙা খাটনি খেটেও উসমানের মতো বর্গাচাষীরা দু'বেলা পেটপুরে খেতে পায় না। এমন অবিচার করতে দেখা যায় 'মানুষ' কবিতায় ধর্মব্যবসায়ীদের। ধর্মের অজুহাত দিয়ে তারা উপাসনালয়ের দরজা থেকে নিরন্ন ভিখারিকে ফিরিয়ে দেয়। অর্থাৎ ধর্মবিরোধী ও স্বার্থলোভী মানসিকতার দিক থেকে 'মহাজন' ও 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতের স্বরূপ একই। উদ্দীপকে শোষক ও অত্যাচারী মহাজনের অত্যাচার ও শোষণের নমুনা তুলে ধরা হয়েছে। অন্যদিকে 'মানুষ' কবিতায় যে মোল্লা পুরোহিতের স্বরূপ উন্মোচিত হয়েছে তা আচরণগত দিক থেকে আলাদা করা কঠিন। সবাই নিজ স্বার্থে শোষক। তাই বলা যায় প্রেক্ষাপট ভিন্ন হলেও স্তবক-২এর 'মহাজন' ও 'মানুষ' কবিতার মোল্লা-পুরোহিতের স্বরূপ একই।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"প্রেক্ষাপট ভিন্ন হলেও স্তবক-২ এর 'মহাজন ও মানুষ' কবিতার মোল্লা-পুর…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর