অংশ-১-এ 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের অংশ-১এ 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত ভয়াবহ আক্রমণ ও জ্বালাও পোড়াও এর মতো নির্মমতার দিকটি প্রতিফলিত হয়েছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসে পাক হানাদার বাহিনীর নির্মম অত্যাচারের কাহিনি বর্ণিত হয়েছে। এদেশের মানুষকে চিরদিন পরাধীনতার শিকলে বন্দী করে রাখার জন্য তারা নানা ধরনের অত্যাচার চালায়। তারা চেয়েছিল তাদের অত্যাচারের ভয়ে বাঙালি জাতি যেন স্বাধীনতার পথ থেকে সরে দাঁড়ায়। পাক হানাদার বাহিনী গ্রাম ও শহরে আগুন লাগিয়ে দেয়। নিরীহ মানুষের ওপর তারা নির্বিচারে গুলি চালাতে থাকে। তাদের অত্যাচারের প্রতিবাদে বুধার মতো একজন কিশোর চরম প্রতিবাদী হয়ে ওঠে। উদ্দীপকের অংশ-১এ পাকিস্তানিদের অত্যাচারের চিত্র ফুটে উঠেছে। তারা এদেশের মানুষকে পাখির মতো গুলি করে মারতে থাকে। তাদের আচরণে হিংস্র জন্তু-জানোয়ার যেন হার মেনে যায়। সবুজ-শ্যামল বাংলাকে তারা শ্মশানে পরিণত করতে চেয়েছিল। তাদের নির্মম অত্যাচারের কাহিনি 'কাকতাড়ুয়া' উপন্যাসেও বর্ণিত হয়েছে। পাক হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ ও বর্বরতার দিকটি উদ্দীপকের অংশ-১এ 'কাকতাড়ুয়া' উপন্যাসের মতো একইভাবে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
অংশ-১-এ 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর