অংশ-২-এ যেন বুধা চরিত্রের সার্থক রূপায়ণ ঘটেছে। মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো।
উত্তর: ঘউদ্দীপকের অংশ-২এ যেন বুধা চরিত্রের সার্থক রূপায়ন ঘটেছে।' মন্তব্যটি যৌক্তিক। 'কাকতাড়ুয়া' উপন্যাসের একটি প্রতিবাদী চরিত্র হলো কিশোর বুধা। বুধা একজন কিশোর মুক্তিযোদ্ধা। সে অত্যন্ত সাহসী, তার মনে মৃত্যুর কোনো ভয় নেই। মৃত্যুভয়হীন বুধা অনেক অসাধ্য সাধন করে মুক্তিযোদ্ধাদের কার্যক্রম সফল করেছে। মিলিটারি ক্যাম্পে রেকি করা, বাংকারে মাইন পুঁতে রাখার মতো অনেক দুঃসাহসী অভিযানে সে অংশ নিয়েছে। তার মধ্যে প্রতিশোধের স্পৃহা জেগে ওঠেছিল। পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের দৃশ্য দেখে তার বুকে প্রতিশোধের নেশা জেগে ওঠে। রাগে-ক্ষোভে তার চোখ দুটো লাল হয়ে যায়। উদ্দীপকের অংশ-২এ একটি ছেলের বিবরণ দেওয়া হয়েছে। ছেলেটি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াত। তার চোখ দুটি কোনো সাধারণ চোখ ছিল না। ছেলেটিকে সবাই ভালোবাসত। সবার সাথেই তার মিত্রতা ছিল। তার মুখ জুড়ে যেন স্বপ্নের মানচিত্র আঁকা ছিল। তার মনে স্বাধীনতার বাসনা ছিল। সে চেয়েছিল পাখির মতো স্বাধীনভাবে নীল আকাশে ডানা মেলে উড়তে। ভাবুক ছেলেটির ভাবনাগুলো প্রতিনিয়ত তার মনে দোলা দিত। রঙিন স্বপ্নে সে বিভোর হয়ে থাকত। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা আর উদ্দীপকের অংশ-২এর ছেলেটি যেন একে অপরের পরিপূরক। বুধাও অংশ-২এর ছেলেটির মতো পাড়ায় পাড়ায় ঘুরত। বুধার চোখ দুটি ছেলেটির চোখের মতো বিমূর্ত ছিল। বুধার কোনো শত্রু ছিল না। সবাই তার আপনজন ছিল। সে দেশের স্বাধীনতার স্বপ্ন দেখত। সুতরাং অংশ-২এ যেন বুধা চরিত্রের সার্থক রূপায়ণ ঘটেছে-মন্তব্যটি যৌক্তিক।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
অংশ-২-এ যেন বুধা চরিত্রের সার্থক রূপায়ণ ঘটেছে। মন্তব্যটির যৌক্তিকত…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর