উদ্দীপকের সাথে 'নিয়তি' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাথে 'নিয়তি' গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো- বনের হিংস্র পরিবেশ ও ম্যালেরিয়ায় মৃত্যু। প্রকৃতির সান্নিধ্য সবাইকে আনন্দ দেয়। তাই মানুষ সময় পেলেই ছুটে যায় প্রকৃতির সান্নিধ্যে। প্রকৃতির মাঝে মানুষ খুঁজে বেড়ায় অনাবিল আনন্দ। প্রকৃতিই মানুষের সকল অপূর্ণতা, ব্যর্থতা ও ব্যথা ভুলিয়ে পূর্ণ, সার্থক ও আনন্দপূর্ণ জীবন অতিবাহিত করার সহায়ক শক্তি। প্রকৃতির মাঝেই মানুষ খুঁজে নেয় শান্তি, সুখের অমলিন ধারা। উদ্দীপকের সিয়ামের বাবা রাঙামাটি বন বিভাগের কর্মকর্তা। তিনি যেখানে থাকেন সেখানে জঙ্গলাবৃত পাহাড়ি পরিবেশ। বিকাল হতে না হতেই মশার উপদ্রব শুরু হয়। ম্যালেরিয়ায় মৃত্যু যেন সেখানে নৈমিত্তিক ব্যাপার। রাতের অন্ধকার নামলেই শোনা যায় বিভিন্ন বন্যপ্রাণীর ডাক আছে সাপের ভয়ও। অনুরূপ চিত্র আমরা দেখতে পাই 'নিয়তি' গল্পে। সেখানেও ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। প্রতিদিনই লেখকের বাবা কাঁধে গুলিভরা বন্দুক নিয়ে বলতেন, চল বনে বেড়াতে যাই। কাঁধে বন্দুক নেওয়ার কারণ, প্রায়ই বাঘ বের হয়। বিশেষ করে চিতাবাঘ। রাতে অনেক বিচিত্র শব্দ আসত বন থেকে। আতঙ্কে লেখক শিউরে উঠতেন। তাই বলা যায় উদ্দীপকের সাথে 'নিয়তি' গল্পের সাদৃশ্যপূর্ণ দিক পরিবেশ ও ম্যালেরিয়া।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের সাথে 'নিয়তি' গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর