দৃশ্যকল্প-১-এ 'আমার পরিচয়' কবিতায় বর্ণিত বাঙালি চেতনার যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'আমার পরিচয়' কবিতায় বর্ণিত বাঙালির সাম্যবাদী চেতনার দিকটি প্রকাশ পেয়েছে। বাঙালি জাতি চিরকাল অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তাই বিভিন্ন ধর্ম-বর্ণে সম্প্রীতি, সৌহার্দ ও ভাতৃত্ব এখানে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক রচিত 'আমার পরিচয়' কবিতায় ফুটে ওঠা এ বক্তব্যটিই আলোচ্য উদ্দীপকের কবিতাংশে বাণীরূপ লাভ করেছে। উদ্দীপকের কবিতাংশে অসাম্প্রদায়িক চেতনার পরিচয় লক্ষ করা যায়, যেখানে হিন্দু-মুসলিম পরিচয়ের উর্ধে বাঙালি হিসেবে অভিন্ন জাতিগত পরিচয়ের নিরিখে সকলকে মূল্যায়ন করেছেন কবি। তিনি মনে করেন, হিন্দু বা মুসলিম নয়, আমরা সবাই বাঙালি। তাছাড়া আমাদের সবচেয়ে বড়ো পরিচয় হলো আমরা মানুষ। 'আমার পরিচয়' কবিতায়ও বাঙালি হিসেবে কবির এমন উদার দৃষ্টিভঙ্গির পরিচয় মেলে। সেখানে তিনি জাতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের নানা অনুষঙ্গ তুলে ধরে বাঙালি জাতির মূলমন্ত্র হিসেবে অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধকে স্থান দিয়েছেন। আলোচ্য কবিতার এ দিকটির সাথেই উদ্দীপকটি সম্পর্কিত।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ 'আমার পরিচয়' কবিতায় বর্ণিত বাঙালি চেতনার যে দিকটি প…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর