উদ্দীপকের ট্রলার ডুবি ঘটনাটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ট্রলার ডুবি ঘটনাটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের কলেরা মহামারির ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বর্ণিত বুধা পিতৃমাতৃহীন এক অনাথ কিশোর। কলেরায় সে তার বাবা-মা, ভাই-বোন সবাইকে হারায়। কষ্ট ও অধিক শোক তাকে কঠিন ও সাহসী করে তুলেছে। আবার যখন গ্রামে মিলিটারি হানা দেয় তা দেখেও তার চোখ ক্রোধে, ঘৃণায় লাল হয়ে যায়। প্রতিশোধ স্পৃহা জাগ্রত হয় তার। বুধার একমাত্র প্রত্যাশা স্বাধীনতা, যার জন্য সে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয়নি। উদ্দীপকে মেঘনা নদীতে ট্রলার ডুবে আসিফের মা-বাবা মারা যায়। সে একাকী হয়ে পড়ে বুধার মতোই। এখন সে বড়ো অসহায়, অতি কষ্টে কাটে তার জীবন। জীবন চলে জীবনের নিয়মে। এ জীবনে দুঃখ-কষ্ট যেমন আছে, তেমনি আছে সুখও। কারো সুখ অনুভব করা যায়, কারোরটা যায় না। বুধার জীবন যেমন অভিভাবকহীন নিঃসঙ্গ, আসিফের জীবনও নিসঙ্গ, একাকী। এদের একজন যেমন ইচ্ছা ঘুরে বেড়ায়, অন্যজন ছোটো ভাইয়ের দায়িত্ব নিতে গ্যারেজে কাজ নেয়। বুধার নেই কোনো দায়িত্ববোধ, অন্যদিকে আসিফ দায়িত্বের জন্য নিজে যা ইচ্ছা তাই করতে পারে না। তাই বলা যায়, উদ্দীপকের ট্রলার ডুবির ঘটনা 'কাকতাড়ুয়া' উপন্যাসের কলেরা মহামারির ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের ট্রলার ডুবি ঘটনাটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের যে ঘটনার সাথে …
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর