'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চাচি যদি উদ্দীপকের গ্যারেজের মালিক ও তার স্ত্রীর মতো হতো তাহলে বুধাকে এতটা অসহায় জীবনযাপন করতে হতো না"-মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চাচি যদি উদ্দীপকের গ্যারেজের মালিক ও তার স্ত্রীর মতো হতো তাহলে বুধার এতটা অসহায় জীবনযাপন করতে হতো না।"-মন্তব্যটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসের এক বৈচিত্র্যময় চরিত্র বুধা। সে গ্রামের সহজ-সরল ও সাধারণ ছেলে। গ্রামের সকলের সাথে তার রয়েছে সখ্যতা। কোনো এক রাতে কলেরায় আক্রান্ত হয়ে বুধা তার পরিবারের সবাইকে হারায়। পরবর্তীতে চাচির কাছে তার আশ্রয় হলেও সেটা বেশি দিন টেকেনি। স্বজন হারানোর বেদনা বুধাকে শক্ত করে দেয়। উদ্দীপকের আসিফের ছিল সুখের সংসার। কিন্তু মেঘনার বুকে ট্রলার ডুবিতে বাবা-মাকে হারিয়ে অসহায় হয়ে পড়ে সে। দুঃখের সাগরে ভাসতে থাকা আসিফ নিজের ছোটো ভাইটিকে নিয়ে মোটর গ্যারেজে কাজ নেয়। ঘটনা শুনে গ্যারেজের মালিকের স্ত্রী তাদেরকে বাড়িতে ডেকে নেয়। তাদের আর গ্যারেজে কাজ করতে হয়নি। মালিক ও তার স্ত্রীর স্নেহাদরে তারা দুজনেই এখন লেখাপড়া শিখছে। যা বুধার ক্ষেত্রেও ঘটতে পারতো যদি বুধার চাচি গ্যারেজের মালিকের স্ত্রীর মতো হতো। বুধা 'কাকতাড়ুয়া' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। আপনজনহারা, সহায়-সম্বলহীন বুধা গাঁয়ের সহজ-সরল কিশোর। মা-বাবা, ভাই-বোন না থাকলেও গ্রামের সবাই তার আপনজন। অভাবের কারণে চাচি তাকে খাবার দিতে না চাইলেও তার খাবারের অভাব হয় না। কিন্তু সে কোনো সহায়তা পায়না, যেমনটি পেয়েছে আসিফ। বুধা যদি আসিফের মতো বুধার চাচির কাছ থেকে সহায়তা পেতো তাহলে হয়তো তাকে এতটা অসহায় জীবনযাপন করতে হতো না।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার চাচি যদি উদ্দীপকের গ্যারেজের মালিক ও …
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর