'এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ'-বুঝিয়ে লেখো।
উত্তর: গ্রামের নিরীহ নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি মিলিটারিদের বর্বরতাকে প্রত্যক্ষ করে বুধা প্রশ্নোক্ত কথাটি বলেছে। তৎকালীন গ্রামগুলোতে সামান্য রোগব্যাধি মহামারি রূপ ধারণ করত। এমনই এক মহামারি সৃষ্টি করেছিল কলেরা, যে মহামারিতে বুধার পরিবারসহ তার গ্রামের প্রায় অর্ধেক মানুষের মৃত্যু হয়। এই মহামারির মাত্র দুই বছর পর পাকিস্তানি মিলিটারি বাংলার বুকে গণহত্যার মধ্য দিয়ে সৃষ্টি করে নতুন এক মহামারি। পাকবাহিনীর এই গণহত্যা দেখে বুধা মনে মনে বলে, 'এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ।'
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ'-বুঝিয়ে লেখো।
উত্তর