উদ্দীপকের রাজিনের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাজিনের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো বুধা। 'কাকতাড়ুয়া' উপন্যাসে বুধার পরিবারের সবাই কলেরা মহামারিতে মারা যায়। পরিবারের সবাইকে হারিয়ে বুধা ভীষণ শোকাহত হয়। তার চাচি তাকে সাময়িক আশ্রয় দেয়। চাচির বিভিন্ন কটূ কথায় রাগ করে বাড়ি থেকে চলে যায়। ছন্নছাড়া হয়ে যেখানে-সেখানে ঘুরে বেড়ায়। অনেক কষ্টে বুধার জীবন অতিবাহিত হয়। বুধা মানুষের বাড়িতে বা বাজারে খাবারের বিনিময়ে কাজ করে। এভাবেই বহুকষ্টে বুধার দিন কাটে। উদ্দীপকে রাজিনের বাবা-মা ও বোন করোনা ভাইরাসে মারা যায়। চোখের সামনে সবাইকে মারা যেতে দেখে রাজিন শোকে যেন পাথর হয়ে যায়। সবাইকে হারিয়ে রাজিন অত্যন্ত অসহায় হয়ে পড়ে। কারও কাছে সে স্থায়ীভাবে আশ্রয় পায়নি। আত্মীয়-স্বজনদের কাছে কোনো সহানুভূতি পায়নি। কেউ তাকে স্নেহের বন্ধনে কাছে টেনে নেয়নি। এমন সঙ্কটকালীন মুহূর্তে রাজিন আত্মীয়-স্বজনদের কাছে করুণার পাত্রে পরিণত হয়। তাই বলা যায়, উদ্দীপকের রাজিনের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হলো বুধা।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকের রাজিনের সাথে 'কাকতাড়ুয়া' উপন্যাসের সাদৃশ্যপূর্ণ চরিত্রট…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর