"উদ্দীপকের রাজিনের জীবনসংগ্রাম এবং 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার সংগ্রামী জীবন এক নয়।"-মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো।
উত্তর: "উদ্দীপকের রাজিনের জীবন সংগ্রাম এবং 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার সংগ্রামী জীবন এক নয়।"- মন্তব্যটি যথার্থ। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা কলেরা মহামারিতে পরিবারের সবাইকে হারিয়ে নিঃস্ব হয়। আপনজন কেউ না থাকায় বুধা পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। চাচির রূঢ় ব্যবহারে বুধা চাচির বাড়ি ত্যাগ করে স্বাধীনভাবে বিভিন্ন স্থানে বিচরণ করে বেড়ায়। বুধা এতিম হলেও কারও করুণা প্রত্যাশী ছিল না। জীবিকার জন্য সে টুকিটাকি কাজ করেছে। উদ্দীপকের রাজিন করোনা ভাইরাসে পরিবারের সবাইকে হারিয়েছে। এতিম হয়ে সে বহুকষ্টে দিনাতিপাত করছে। বেঁচে থাকার জন্য তাকে আত্মীয়-সম্বজনের কাছে করুণার পাত্র হতে হয়েছে। একটি অপ্রত্যাশিত দুর্ঘটনা তার জীবনটাকে ছিন্নভিন্ন করে দিয়েছে। চোখের সামনে আপনজনদের মৃত্যু তাকে গভীরভাবে শোকাহত করেছে। তার জীবনটা অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। এভাবেই তাকে এখন জীবন সংগ্রাম করতে হচ্ছে। 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। পাকহানাদার বাহিনীর অত্যাচারে সে অতিষ্ট হয়ে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। এজন্য সে শাহাবুদ্দিনের সঙ্গে মুক্তিবাহিনীতে যোগ দেয়। মিলিটারি ক্যাম্পে রেকি করা, আহাদ মুন্সির বাড়িতে আগুন দেওয়া, বাঙ্কারে মাইন পুঁতে রাখার মতো দুঃসাহসিক কাজ বুধা সম্পন্ন করেছে। এসব কাজের মাধ্যমে বুধার জীবনে সংগ্রামী চেতনা ফুটে ওঠেছে। কিন্তু উদ্দীপকের রাজিনের ক্ষেত্রে এমন কোনো ঘটনাই ঘটেনি। রাজিনের জীবনে কেবল জীবিকার জন্য সংগ্রামের দিকটি ওঠে এসেছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
"উদ্দীপকের রাজিনের জীবনসংগ্রাম এবং 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার সং…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর